আইআইইউসিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-তে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ এবং গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের (সিআরপি) যৌথ আয়োজনে তিন দিনব্যাপী ‘৫ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইনোভেশন্স ইন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (আইসিআইএসইটি ২০২৬)’ শুরু হয়েছে।