আইআইইউসিতে আবৃত্তি ও উপস্থাপনা কর্মশালা
<p>আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-তে ‘প্রমিত উচ্চারণ, আবৃত্তি ও উপস্থাপনা কর্মশালা ২০২৬’ শুরু হয়েছে। সমপ্রতি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে এ কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদ। এ সময় ডিভিশনের অতিরিক্ত পরিচালক চৌধুরী গোলাম মাওলা উপস্থিত ছিলেন।</p>