আইআইইউসির ৩ দিনব্যাপী টিচার্স ডেভেলপমেন্ট ট্রেনিং সমাপ্ত
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ৩ দিনব্যাপী টিচার্স ডেভেলপমেন্ট ট্রেনিং শেষ হয়েছে।গত ১৯ আগস্ট কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) শুরু হওয়া এ প্রশিক্ষণ ২১ আগস্ট সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক শিক্ষাদান পদ্ধতির সঙ্গে পরিচিত করা এবং উচ্চশিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস–চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। সভাপতিত্ব করেন প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী।এ প্রশিক্ষণে আইআইইউসির বিভিন্ন বিভাগের মোট ১২০ জন শিক্ষক অংশ নেন।