আইআইইউসিতে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-তে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে প্রথমে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি চত্বর থেকে একটি বিজয় র‌্যালি বের করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে আলোচনা সভা, জুলাই স্মৃতিচারণ, জুলাই স্মরণিকার মোড়ক উন্মোচন, তথ্যচিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।\n\nঅনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। প্রধান আলোচকের বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম, পিএসসি (অব.) এবং ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কাউসার আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর মোস্তফা মুনির চৌধুরী।