আইআইইউসিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর শরৎকালীন সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মাহমুদ আবদুল মতিন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসান উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী।