আইআইইউসিতে আইকিউএসির ব্যাক অ্যাক্রেডিটেশন প্রশিক্ষণ সমাপ্ত
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (ব্যাক) অ্যাক্রেডিটেশন অর্জনের প্রস্তুতির অংশ হিসেবে আইআইইউসির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি গতকাল সোমবার শেষ হয়েছে। গত শনিবার শুরু হওয়া এ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী। তিনি বলেন, অ্যাক্রেডিটেশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের একটি ধারাবাহিক প্রক্রিয়া। এ লক্ষ্য অর্জনে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির প্রথম ও দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী।