আইআইইউসি'তে বিএসি অ্যাক্রেডিটেশন বিষয়ে প্রশিক্ষণ শুরু
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) অ্যাক্রেডিটেশন অর্জনের প্রস্তুতির অংশ হিসেবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-তে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।\n\nগতকাল শনিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি'র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান। প্রশিক্ষণের দুটি অধিবেশনে বিএসি অ্যাক্রেডিটেশনের বিধিমালা, প্রক্রিয়া, মানদণ্ড, মূল্যায়ন সূচক এবং বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক অনুযায়ী কারিকুলাম অভিযোজন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকরা অংশ নেন। আইকিউএসি'র উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি আগামী ৩ আগস্ট শেষ হবে।