আইআইইউসি'র মিনিস্টেরিয়াল স্টাফদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মিনিস্টেরিয়াল স্টাফদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আয়োজিত ‘ট্রেনিং প্রোগ্রাম ফর মিনিস্টেরিয়াল স্টাফ-২০২৬'-এ পেশাগত দক্ষতা বৃদ্ধি, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নৈতিক আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়।