আইআইইউসিতে জবাবদিহিমূলক ইসলামী ব্যাংকিং চর্চা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এ ‘রিপ্রেজেন্টেশন অ্যান্ড ডিসিশন-মেকিং: অ্যা মডেল ফর অ্যাকাউন্টেবল ব্যাংকিং প্র্যাকটিস উইথ পার্টিকুলার রেফারেন্স টু ইসলামিক ব্যাংকিং' শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।\n\nশনিবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে সমাজবিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান।