আইআইইউসিতে দিনব্যাপী অ্যাডভান্সড ফটোগ্রাফি কর্মশালা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর পাবলিক রিলেশনস ইউনিটের আয়োজনে আইআইইউসি ফটোগ্রাফি সোসাইটির সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী অ্যাডভান্সড ফটোগ্রাফি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।