আইআইইউসিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার মাহফিল
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের উদ্যোগে গত সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তুরস্কভিত্তিক দাতা সংস্থা টার্কি দিয়ানত ফাউন্ডেশন-এর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা অংশ নেন।