2026-07-14
IIUC Receives Multiple Honours at July Uprising Memorial Award 2026
IIUC faculty members and IEEE IIUC Student Branch received honours at July Uprising Memorial Award 2026 organized by PUNAB.
IIUC-এর জন্য গর্বের মুহূর্ত! জুলাই অভ্যুত্থানে সাহসী ভূমিকা, অবদান এবং আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ PUNAB (Private University Network of Bangladesh) কর্তৃক প্রবর্তিত "July Uprising Memorial Award 2026"-এ IIUC একাধিক সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে। জাতীয় জাদুঘর মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী প্রায় ৩০ জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। একইসঙ্গে, Best Tech & Innovation Club ক্যাটাগরিতে Club Excellence Award অর্জন করেছে IEEE IIUC Student Branch, যা IIUC পরিবারের জন্য আরও একটি গৌরবময় অর্জন। IIUC-এর পক্ষ থেকে July Uprising Memorial Award 2026-এ সম্মাননা প্রাপ্ত শিক্ষকবৃন্দ: • ড. মু. সাইফুল ইসলাম — চেয়ারম্যান, আইন বিভাগ • Abdullah Md. Ahshanul Mamun — বিজনেস ফ্যাকাল্টি • Mohammad Shyfur Rahman Chowdhury Sohel — বিজনেস ফ্যাকাল্টি জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সকল শিক্ষক ও শিক্ষার্থীর প্রতি রইল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। তাঁদের সাহস, ত্যাগ এবং নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। সম্মাননাপ্রাপ্ত সকল শিক্ষক এবং IEEE IIUC Student Branch-কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
Social link:
Visit Link